কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার শহর ও রামুতে বুধবার র্যাব এবং পুলিশের পৃথক অভিযানে৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। সেই সঙ্গে ৫ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, আজ দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বাঁকখালী নদীর তীরবর্তী শহরের নুনিয়াছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার জালের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে।
অপরদিকে রামু বাইপাস সড়কে আজ ভোরে র্যাব-১৫ এর সদস্যরা আরেক অভিযান চালিয়ে আরো ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।
তারা হলেন- রামু রাজারকুলের মঞ্জুর আলম (৩৮), উখিয়া পূর্ব-মরিচ্যা গ্রামের আক্তার হোসেন (৩০) ও মরিচ্যা বড়বিলের জাফর আলম (৬০)। তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews