বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মাদক আইন মামলা দায়েরের পর সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার সান্তাহার ইউনিয়নের পূর্ব ছাতনির মৃত এমদাদুল হকের ছেলে আমিনুল হক (৬০), সান্তাহার নতুন বাজার মহল্লার মৃত কিনা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (৩২) ও সাঁতাহার মহল্লার তৈয়বুর রহমানের ছেলে মোমিন মাহমুদ (২০)।
পরিদর্শক নাজিম উদ্দীন জানান, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে রোবরার সন্ধ্যায় সান্তাহার রেলগেট চত্বরে তাছিন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। ওই ফার্মেসির ক্যাশ বাক্সের মধ্যে ১৯৫ পিচ নেশার ট্যাবলেট ও ৩০ পিচ নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। এসময় ফার্মেসি মালিক আমিনুল, কর্মচারী মেহেদি ও মোমিনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews