আইএনবি ডেস্ক:মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ মাগরিব ধানমন্ডি ৭ নম্বর রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ওয়ালিউর রহমান সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন গবেষকও ছিলেন। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনেও তিনি কলাম লিখতেন।
মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালিউর রহমান তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews