বিনোদন ডেস্ক:‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে কাজ করেছেন ঐশী। এ ছাড়াও ‘নূর’ সিনেমাতেও শুভর বিপরীতে আছেন ঐশী। কাজের সুবাদে এবং সিনেমার প্রচার-প্রচারণাতে দু’জনকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে বহুবার। তবে ঐশীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে দেখা দিয়েছে নতুন গুঞ্জন। শুভর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে শুভকে জড়িয়ে ধরে আছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, তুমি আমার কাপিকেক। ইউ আর দ্য অ্যাপেল অব মাই আই অর্থাৎ তুমি আমার চোখের মণি।
ঐশীর এই ক্যাপশন দেখেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকেই শুভকে নিয়ে ঐশীর এমন ক্যাপশন ভালো চোখে দেখছেন না। তাহলে কি তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে? এমন প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। শুভর সঙ্গে ছবি পোস্ট করে একপ্রকার বিতর্কের মুখে পড়েছেন ঐশী। প্রসঙ্গত, ঐশী ২০১৮ সালে মুকুট অর্জন করার পর থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং ও অভিনয় জগতে। একই বছরে তিনি চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ও শীর্ষ ৩০-এ স্থান পান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews