আইএনবি ডেস্ক: রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর থেকে ককটেল সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে অজ্ঞাত দুর্বৃত্তরা বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তুগুলো রেখে গেছে। খবর পেয়ে এসআরবি-২ এর একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে ফেলে। কোম্পানি কমান্ডার জানান, বস্তুগুলো বিস্ফোরক জাতীয় কি না তা নিশ্চিত করতে এসআরবির বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এর আগে একই দিন বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গিয়েছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews