আইএনবি ডেস্ক: রাজধানীর মুগদায় বিয়ের এনগেজমেন্ট ভেঙে যাওয়ায় গতকাল মঙ্গলবার স্বপ্না আক্তার (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বিকালে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
স্বপ্না আক্তার মুগদা'র দক্ষিণ মান্ডা, কদম আলী ঝিলপাড়, পরিবহন শ্রমিক মো: আব্দুল কুদ্দুস শেখ ও মোছা; মাকসুদা বেগম এর মেয়ে। বর্তমানে গ্রীন মডেল টাউন এর বি ব্লক, ১ /এ রোডের একটি বাসায় থাকতো।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ শুনে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার বিকালে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি ইন্টারমিডিয়েট এ পড়াশোনা করতো, পড়াশোনায় গ্যাপ ছিল। পারিবারিকভাবে এক ছেলের সাথে তার আংটি বদল হয়েছিল, পরে ছেলের পক্ষ থেকে আবার তা ভেঙে দেয়া হয়। এ কারণে হয়তো মান অভিমানে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews