মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: বুধবার (১৩ মে) কুমিল্লার মুরাদনগরে এক পরিবারে ৫ জনসহ একদিনে সর্বোচ্চ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ মে সর্বশেষ ফলাফল পাওয়ার পর ৩৪ জনের রিপোর্ট বাকি থাকে। পরবর্তীতৈ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে জেলা সদর কুমিল্লা পাঠানো হয়। সর্বমোট ১০৩ জন থেকে ৬৩ জনের রিপোর্ট আসে। যার মধ্যে একজন মৃত ব্যক্তিসহ ১০ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে একই পরিববারে ৯ জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে এক পরিবারের ৫ জন, ইউপি সদস্য একজন, দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ১ জন, উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তার মেয়ে ১ জন, পাহাড়পুর ইউনিয়নের প্রান্তি গ্রামের ১ জন ও সুরানন্দি গ্রামের ৩ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কাঠালিয়াকান্দা গ্রামের এক পরিবারের ৫ জন থেকে ২য় দফায় দুই জনের নেগেটিভ ফলাফল এসেছে।
অপরদিকে দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন করোনা রোগী পালিয়ে গেলেও বাকি সবাই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews