পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে দিন যত যাচ্ছে পেঁয়াজের ঝাঁঝ ততই বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এ ভোগ্যপণ্যটি। বর্তমানে পিরোজপুরের দোকানগুলোতে ১২০-১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সাধারণ ক্রেতাদের মাঝে এতে ক্ষোভ বিরাজ করছে । দাম বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত পেঁয়াজ ক্রয় করছেন। আবার কেউ কেউ মাত্র এক হালি পেঁয়াজ কিনছেন।
অন্যদিকে অনেক দোকানদার পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তবে ক্রেতা ও বিক্রেতাদের দাবি, সরকার দ্রুত এ সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews