আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান উপকূলের কাছাকাছি আসায়, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রাতের মধ্যেই সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews