বিশেষ প্রতিনিধি : সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড অন্তর্গত উত্তর কাউন্দিয়া মাষ্টার প্লট সংলগ্ন অন-নুরী জামে মসজিদের পরিচালনা কমিটির উদ্যোগে- মসজিদের উন্নয়নমূলক আলোচনা সভার আয়োজন করা হয় !

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল আলম খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাষ্টার প্লট এর সূচনাকারী জনাব, আলাউদ্দিন মাষ্টার সাহেব, জনাব, আফাজ উদ্দিন মেম্বার-১ নং ওয়ার্ড, জনাব আলহাজ্ব কুদ্দুস আলী মেম্বার- ২ নং ওয়ার্ড, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম দেওয়ান ও অত্র এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভার সূচনা বক্তব্য রাখেন আন-নূরী মসজিদের পরিচালনা কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক ও আল-মদিনা ডেভলপার লিমিটেড এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ ।
তিনি তাঁর বক্তব্যে সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অত্র মসজিদের উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান সাহেবের সাহায্য ও সহযোগিতা কামনা করেন ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্দিয়া ইউনিয়নের পাঁচ পাঁচ বার বিজয়ী চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল আলম খান সাহেব বলেন, সমাজের যেকোন সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি ছিলেন, আছেন এবং আমৃত্যু অত্র ইউনিয়নবাসীর পাশে থাকবেন । তার কর্মকাণ্ডে মৃত্যুর পরেও যেন লোকে তার জন্য দোয়া করেন সেই আশা ব্যাক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন । পরে আন-নূরী মসজিদের পরিচালনা কমিটির আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews