কক্সবাজার প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা কক্সবাজারের উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক যুবককে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের (ডিএনসি) একটি আভিযানিক দল উখিয়া স্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় রাজাপালং ইউনিয়নের বটতলী পশ্চিম সিকদারবিল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ফিরোজকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
উখিয়া স্টেশনের প্রধান সড়কে জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে তাকে আটক করা হয়। মো. ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন একটি মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করেছে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews