ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বুধবার দুপুরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, পৌর শহরের দত্তপাড়া এলাকায় ধর্ষিতার মা বাসায় না থাকায় পাশের বাসার শাওন গৌড় (১৯) মঙ্গলবার বিকালে তার নিজ বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষিতার মা বাসায় ফিরে কন্যাকে না পেয়ে ডাকাডাকি করার পর শিশুটি ধর্ষকের ঘর থেকে বেরিয়ে এসে মায়ের কাছে ঘটনা বর্ণনা করে। ধর্ষিতার বাবা বিষয়টি থানায় অবহিত করলে মঙ্গলবার রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, বুধবার দুপুরে ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews