আইএনবি নিউজ: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আসন্ন ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে ।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এ সব কথা জানান।
এ সময় আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews