টেকনাফ প্রতিনিধি : বাংলাদেশ কোস্ট গার্ড বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইটং পাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তল্লাশি করে ওই বাড়ি থেকে ৯৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ ছানোয়ারা বানু (১৯) নামক এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় যে, তিনি লেদা-২৪ নং ক্যাম্পের এলএসএসবি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী মোঃ লাল মিয়ার মেয়ে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।
জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিলো। আটককৃত নারী মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews