ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কাকলী আক্তার (৩৫) নামে এক নারী ইউপি সদস্যকে ১৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

কাকলী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, কাকলী ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিজয়নগর থেকে শহরের দিকে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় অটোরিকশাসহ তাকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা জব্দ করা করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews