আইএনবি ডেস্ক: ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে কেনিয়ায় আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে বরিশালে মানব পাচার আইনের ধারায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা জঙ্গু বেপারীর ছেলে শামীম বেপারী (৩৩) ও রুবেল বেপারী (২৭)। তবে আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে ১৭ জুলাই ট্রাইব্যুনালে মামলা করেন গৌরনদী উপজেলার বাসিন্দা নাছরিন বেগম। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে কেনিয়া নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে বিভিন্ন সময় সাড়ে ৯ লাখ টাকা আদায় করে।
এ ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে তদন্ত করে গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান ২০২৪ সালের ২০ অক্টোবর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। রায়ে করা জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews