গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আব্দুল কাদের (৬৫) ও স্বাধীন (৪৫) নামে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় সাতজনের মৃত্যু হলো।
বিশ্ব ইজতেমার প্রথমপর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টায় আব্দুল কাদের ও স্বাধীনের মৃত্যু হয়।
আব্দুল কাদের ভোলা জেলার সদর থানা সামান্ধার গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। স্বাধীন নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানা ও গ্রামের হোসেন আহম্মেদের ছেলে। দুজনের বুকে ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
এর আগে ইজতেমায় আসা পাঁচ মুসল্লির মৃত্যু হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় গত বুধবার। গত শুক্রবারে দুজন। বৃহস্পতিবার মারা যান আরেকজন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews