নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, দেশটিতে অন্তত ৩৭টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তিনি জানান, শত্রুবাহিনী প্রধানত বাখমুতকে লক্ষ্য করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে।
ফেসবুক পেজে এ তথ্য জানান ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেন, শত্রুরা লিমান, বাখমুত, আভজিভকা ও মিরিঙ্কাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তিনি আরও বলেন, লুহানস্ক, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের বেশিরভাগ জায়গায় রুশ হামলা ব্যর্থ হচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার পালটা হামলা চলছে। বিমান হামলায় বিধ্বস্ত স্টেপভ ও আলদিকাসহ বিভিন্ন শহরে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন বাহিনী।
ইউক্রেনের মারিঙ্কা, নভোমিখালিভকা ও ভোদাইনসহ বিভিন্ন শহরে রুশ হামলা প্রতিহত করা হয়েছে।
ঝাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বেশ কয়েকটি জেলায় রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেনের সেনারা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews