নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকা থেকে শনিবার (১৪ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।
গ্রেপ্তার আব্দুল্লাহ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার সবদর আলী মোল্লার ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সে বৈষম্যবিরোধী ছাত্র শফিকুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
আব্দুল্লাহকে ঢাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews