ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে রুবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ দুই শিশু সন্তান ও এক কিশোরী বোন নিখোঁজ হয়েছেন। রুবিনা সরাইল উপজেলার কুট্টাপড়ারশ্রীডুবার আল আমীন মিয়ার স্ত্রী। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ জানায়, রুবিনা গত বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জে বাবার বাড়ি থেকে সরাইলে শ্বশুরবাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিল চার বছরের ছেলে হোসাইন মিয়া, দুই বছর বয়সী মেয়ে তানহা আক্তার ও ১৪ বছরের বোন সোনিয়া আক্তার। সর্বশেষ বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে মুঠোফোনে স্বামীর সঙ্গে রুবিনার কথা হয়। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। চারজনের কোন খোঁজ নেই জানিয়ে বৃহস্পতিবার রাতে রুবিনার বাবা হাবিবুর রহমান আশুগঞ্জ থানায় থানায় জিডি করেছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। যতদ্রুত সম্ভব তাদের উদ্ধার করার ব্যাপারে আশাবাদী তিনি।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews