আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েল স্বীকার করল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও চার সেনা হত্যার তথ্য । এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১২৬ জনে।
নিহত ওই চার সেনা হলেন- উরিজা বায়ার (২০), লিয়াভ আলুশ (২১), ইতান নায়েহ (২৬) এবং তাল ফিলিবা (২৩)।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও দুভদেভান ইউনিটের আরে সৈন্য যুদ্ধে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews