বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে শনিবার সকালে লঞ্চঘাট থেকে ৬০০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসির নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স আমতলী লঞ্চঘাট থেকে পটুয়াখালী সদর উপজেলার তিতকাটা গ্রামের বাছের লাহাড়ীর কণ্যা চিহ্নিত মাদক কারবারী মোসাঃ হেলানা বেগমকে (৪০) আটক করে। তার শরীর তল্লাশী করে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
জানাগেছে তিনি ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য এনে এ এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দুটি মাদক মামলা চলমান আছে। মাদক কারবারীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারীকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইএনবি/ বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews