বিনোদন ডেস্ক: টলিউড নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা ছেলে কৃশিবের জন্মের পরই তড়িঘড়ি রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন । তখন ঠিক করেছিলেন, ছেলে একটু বড় হলে ধুমধাম করে সাতপাক ঘুরবেন। ইনস্টাগ্রামে পূজা জানিয়েছেন, আবার বিয়ে করছেন তিনি! বন্ধুবান্ধব ও দুই পরিবারের সদস্যদের নিয়ে। সোমবার গোয়ায় বসবে বিয়ের আসর।
দ্বিতীয় বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই নায়িকা। তিনি বলেন, ‘কাগুজে বিয়েতে মন ভরে না! গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল- এসব না হলে কি চলে?’ সেই স্বপ্ন পূরণ করতে কেমন আয়োজন হচ্ছে গোয়ায়?
পূজার কথায়, সব মেয়ের মতো তিনিও ছোট থেকে স্বপ্ন দেখতেন, পালকি চেপে বিয়ের আসরে যাবেন। তিনি সাজবেন লাল বেনারসিতে। মালা, চন্দন, গয়নায়। আর কুণাল? ‘একদম বাঙালি বর। আমার আবদার মেনে ধুতি-পাঞ্জাবি-টোপর সব পরবে। এখন থেকেই ধুতি পরা নিয়ে বেশ চিন্তায় আছে। ধুতি যদি সামলাতে না পারে!’
তবে কুণালও মহাখুশি। অভিনেত্রী বিয়ের তারিখ ঘোষণা করতেই তিনি জানিয়েছেন, ‘তুমি এগোও... আমি এক্ষুণি আসছি।’
ইতোমধ্যেই দেবের ‘চ্যালেঞ্জ টু’ ছবির নায়িকা পূজা ছেলেকে নিয়ে পাড়ি দিয়েছেন গোয়ার উদ্দেশে। তার ইনস্টাগ্রাম স্টোরি বলছে, এক ফাঁকে হাতের যত্ন নিয়েছেন ম্যানিকিওর করে। রবিবার এই হাতেই ফুটে উঠবে মেহেন্দির রং!
বাঙালি মতে বিয়ে হলেও গোয়ায় বাঙালি খানা কোথায় মিলবে? এই নিয়ে হালকা আফসোস আছে পূজারও। তনি জানিয়েছেন, কলকাতার রসগোল্লা আর সন্দেশ দিয়েই আপাতত সেই ফাঁক ভরানোর চেষ্টা করবেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews