
আইএনবি নিউজঃ ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে । এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাসান আরাফাত সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেফতারকৃতরা হলেন মো. মনিরুজ্জামান মনির (২১) ও মো. আকাশ (২১)। তারা দু’জনই আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আর শামসুল আরেফিন রাফাত (২১) নামে আরেক শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews