আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মালালা মাইওয়ান্দ নামের নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গাড়িতে করে জালালাবাদ যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওই নারী সাংবাদিক ও তাঁর গাড়িচালক।
বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে জালালাবাদ যাচ্ছিলেন ওই সাংবাদিক । এ সময় বন্দুকধারী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিকসহ গাড়িচালক মোহাম্মদ তাহেরও নিহত হয়েছেন।
এনিকাস রেডিও ও টিভির সাংবাদিক ছিলেন মাইওয়ান্দ। গাড়ি নিয়ে অফিসের কাজে যাওয়ার পথে হামলার শিকার হন। প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো এবং ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মাইওয়ান্ড সাংবাদিকের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবে এর আগে নারী সাংবাদিকের চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews