শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন শরীয়তপুর পৌরসভার নির্বাচনে ৬নং ওয়ার্ডে মোঃ আতিকুর রহমান (আতিক) ঢালী ডালিম প্রতীকে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। ইতোমধ্যে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ওয়ার্ডকে একটি উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন তিনি। মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ৬নং ওয়ার্ডবাসীর দোয়া-আশির্বাদ ও সমর্থন চেয়েছেন এবং ডালিম প্রতীকে ভোট চেয়ে পুনরায় ব্যাপক ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান। দিনভর ও রাতের একটা অংশজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন, পাচ্ছেন ব্যাপক সাড়া। যারা ভোটার নয় তারাও আন্তরিকতা থেকে বাদ পড়ছেন না।
৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আতিকুর রহমান (আতিক) ঢালী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে দল-মত নির্বিশেষে একটি সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। ৬নং ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ ও সড়কের বাতিসহ এলাকার উন্নয়ন করবো । সুবিধাবঞ্চিত গরীব-অসহায় এর নিকট সরকারী সুযোগ-সুবিধা দোড়গোড়ায় পৌঁছে দেব।
তিনি বলেন,আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করব এবং এই ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করব।এজন্য আমি ৬নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া -আশির্বাদ, সমর্থন ও ভোট চাই ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews