আন্তর্জাতিক ডেস্ক:গতকাল (৩০ জুন) তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় এক ভয়াবহ বিস্ফোরণে ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন।
গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রার্থমিকভাবে সন্দেহ করা হচ্ছে কারণ ওই রেস্টুরেন্টে ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করা হচ্ছিল বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইয়ারলিকায়া লিখেছেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। খবর আনাদোলু
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews