আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন। এছাড়া, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন স্বার্থে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি উভয় দেশ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews