আইএনবি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন। আজ রোববার গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরার কথা রয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান । তিনি বলেন, ‘আজ ম্যাডামের হাসপাতাল ছাড়ার কথা রয়েছে।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, যে কারণে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে উন্নতি হয়েছে। এখন তিনি ভালো আছেন। তবে আরথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। এজন্য উন্নত চিকিৎসা দরকার-যা দেশে সম্ভব নয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews