ক্রীড়া ডেস্ক: আজ মঙ্গলবার আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
টি-২০ বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। বাংলাদেশ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড তিন টেস্ট খেলুড়ে দেশ এবং আইসিসি সহযোগী ৫ দেশসহ আট দেশ খেলছে প্রথম পর্বে। আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে মূল পর্বে। দ্বিতীয় পর্ব শুরু ২৩ অক্টোবর।
টাইগাররা ঘাঁটি গেড়েছে ওমানে। কেননা প্রথম পর্বের ম্যাচগুলো ওখানেই। প্রথম পর্বে মাহমুদুল্লাহ বাহিনীর ম্যাচ তিনটি যথাক্রমে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ৩ অক্টোবর ওমানে পা রাখেন মাহমুদুল্লাহরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে একটু আগেই ঢাকা ছাড়ে টাইগাররা। আবুধাবি যাওয়ার আগে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচও খেলে ওমানে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews