আইএনবি ডেস্ক: জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করার ঘোষণা দিয়েছে। আজ সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।
গতকাল রবিবার রাতে দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদিন দুই বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ নভেম্বর, রংপুর ও রাজশাহী বিভাগ। ২৫ নভেম্বর, খুলনা ও বরিশাল বিভাগ। ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। ২৭ নভেম্বর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। ২৮ নভেম্বর, জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে ৩০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews