আইএনবি ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়াও কিলোমিটার প্রতি ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে । আজ বৃহস্পতিবার থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।
এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সঙ্গে থাকবে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি। ভাড়া নিয়ে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে বাসভাড়া কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews