আইএনবি ডেস্ক: আজ পবিত্র রমজান মাস শেষ হবে , এবার মাসটি শেষ হচ্ছে ৩০দিনেই।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল ৩০ রোজা পূর্ণ হওয়ায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। প্রতিবেশি দেশ মিয়ানমারেও আজ ঈদ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল এবং ভারতের কেরালাতে ঈদ উযাপন হবে আজ।
কেরালা বাদে ভারতের অন্যান্য রাজ্য, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার অন্যান্য দেশে ঈদ হচ্ছে আগামীকাল সোমবার।
১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ শনিবার রাতে সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। সুতরাং কাল ঈদ।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews