আইএনবি ডেস্ক: প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জামাদি এসে পৌঁছাবে আজ।

গত মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, ‘চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই (পার্সনাল প্রোটেকশন এক্যুইপমেন্ট) এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালান ২৬ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে।’
১৭ মার্চ, ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামাদি দেওয়ার তার সরকারের সিদ্ধান্তের কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছিল।
চীনা দূতাবাসের কর্মকর্তা জানান, এর আগে সামরিক সরঞ্জামাদিও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষে ৫শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।
ইত্তেফাক
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews