ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় সোমবার (১৪ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১৬টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে।
একটি চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ব্যবসায়ীদের ১৬টি দোকান।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির পর সহায়তা করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews