আইএনবি ডেস্ক: চট্টগ্রাম নগরীরতে সোমবার (১ নভেম্বর) দিবাগত রাতে উত্তর কাট্টলি এলাকার কমিউনিটি সেন্টার মোড়ে একটি বাসায় একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন—মো. শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, তাদেরকে উদ্ধার করে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, দগ্ধদের মধ্যে দিলরুবা বেগম ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও শরীরের ৩৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দিলরুবার সাত শতাংশ শরীর পুড়ে গেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews