আইএনবি নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তা দিতে আইজিপির কাছে বিএনপির অনুরোধ জানান ।
বৃহস্পতিবার ভিডিও বার্তায় তিনি বলেন, খালেদা জিয়া গুলশানস্থ নিজ বাসায় অবস্থান করছেন। এমতাবস্থায় তার নিরাপত্তার জন্য চেয়ারপার্সনের একান্ত সচিব আইজি বরাবরে আবেদন করলেও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার যিনি গণতন্ত্রকে পুণরুদ্ধার করেছেন, তাঁকে দীর্ঘ ২৬ মাস বিনা দোষে কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। তাঁকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews