আইএনবি ডেস্ক: আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখার দেয়াল ভেঙে শনিবার (১৩ নভেম্বল) সন্ধ্যায় টাকা লুটের চেষ্টায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ রোববার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা রাতের দিকে এই ঘটনা ঘটে। আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় টাকা লুটের চেষ্টার সময় ব্যাংকের ভেতর থেকে একজন এবং তার দেওয়া তথ্যমতে আজ সকালে মহাখালী থেকে আরও দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews