নোয়াখালী প্রতিনিধি: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬), নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫), একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭), দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭), দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬), চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন (১৮), একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।
পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। তখন ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews