বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় রম্য অভিনেতা শামীম আহমেদ তিন দিন ধরে নিখোঁজ । গত ১৬ মার্চ সকালে সিলেটে যান এই অভিনেতা। সেখানে গিয়ে তার মোবাইল চুরি হয়ে যায়। যেটা তিনি গত ১০ মার্চ অন্য একটি নাম্বার থেকে ফোন করে তার স্ত্রী আশা মনিকে জানান।
অভিনেতা তার স্ত্রীকে আরও জানান, তিনি ঢাকায় ফেরার জন্য বাসে উঠেছেন। কিন্তু তারপর থেকে শামীম আহমেদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তার স্ত্রী আশা মনি। স্বামীকে খুঁজে পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
অভিনেতা স্ত্রী ইতোমধ্যে রাজধানীর শাহজাহানপুর থানায় গিয়ে এ ব্যাপারে কথাও বলেছেন। তবে ওই থানার পুলিশ জানিয়েছে, ঢাকার কোনো থানায় এ ঘটনার জিডি হবে না। যেহেতু অভিনেতা সিলেট থেকে নিখোঁজ হয়েছেন, জিডিটা সেখানে গিয়েই করতে হবে।
আশা মনি গণমাধ্যমকে বলেন, ‘এই পরিস্থিতিতে কী করব বুঝতে পারছি না। উনার (শামীম আহমেদ) কোনো খোঁজখবর পাচ্ছি না। আমরা চিন্তায় অস্থির হয়ে আছি।’
১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শামীম আহমেদ। লম্বা ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। বড়পর্দাতেও দেখা গেছে শামীমকে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews