আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনে একজন নারী সাংবাদিক (অন্তঃসত্ত্বা) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আশার্ক টেলিভিশনে কাজ করতেন তিনি। এছাড়া এ ঘটনায় তিন পথচারীও আহত হয়েছে।
রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ নভেম্বর) পরিবার নিয়ে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা আব্দাল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী মাহমুদ আল আটোমি। পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের। গুরুতর আহত হন মাহমুদ আল আটোমি। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনিও একজন সাংবাদিক।
এদিকে, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews