ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে ঝগড়া থামাতে গিয়ে রিয়াদ মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।

রিয়াদ বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামে বিয়ে হয় রিয়াদের চাচাতো বোনের। স্বামীর বাড়ির লোকজন বিভিন্নভাবে অত্যাচার করতো চাচাতো বোনকে। রবিবার রাত ১১টার দিকে এ নিয়ে রিয়াদের পিতা স্বপন মিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকদের ঝগড়া হয়। রিয়াদ ঝগড়া থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রবিউল এক পর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় রিয়াদকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পারিবারিক কলহের জের ধরে চাচাতো বোনের দেবর রবিউলের ছুরিকাঘাতে রিয়াদ খুন হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট সময় ০৬:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩