ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন রেহানা বেগম

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার হোমনা উপজেলায় চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো আবারও নির্বাচিত হয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ এর স্ত্রী রেহানা বেগম।

বুধবার জেলার হোমনা, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রাম এই তিন উপজেলায় ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফলে দেখা গেছে, হোমনা উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২৭৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।

এদিকে নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাছির ভূঁইয়া। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম ছুফু কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭ হাজার ১১২ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদের আরেক প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭০১ ভোট।

জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন রেহানা বেগম

আপডেট সময় ০৬:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪