/* */
Dhaka , Wednesday, 26 August 2026

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

Update Time : 05:37:52 pm, Sunday, 2 August 2026

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত।

হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মন্নান আজ রবিবার দুপুরে এই জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল।

তিনি জানান, রবিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় আমরা আদালতকে বুঝাতে সক্ষম হই মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামিরা কে কাকে আঘাত করেছে তার কোনো সুনির্দিষ্ট বর্ণনা নেই। তাই আদালত এসব বিবেচনা করে আসামিদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলো- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

এর আগে গত বুধবার রাতে এনসিপি’র ছাত্র সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমাদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই।’

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট