ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

হংকংগামী ফ্লাইটে মাঝ-আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আইএনবি ডেস্ক: ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে ১ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে হংকং পুলিশ। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পর তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে ১ জন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মারা যান।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

হংকংগামী ফ্লাইটে মাঝ-আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৮:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪