ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

সুরমার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, পিয়াইন, চেলা নদীসহ সকল নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে এখনো পানি বাড়ছে।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কালারুকা ইসলামপুর, উত্তর খুরমা, নোয়ারাই, চরমহল্লা, জাউয়াবাজার ইউনিয়নের বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও উত্তর খুরমা ইউনিয়ন, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন, ছৈলা আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার, সিংচাপইড়, দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে।

সুরমাসহ উপজেলার নদ-নদীতে পানি বৃদ্ধির পাওয়ায় বন্যা দেখা দিতে পারে। উপজেলার মধ্যে ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের রাস্তাঘাট ঢলের পানিতে ডুবে গেছে। সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ হাজার মানুষের বাড়িঘর ঢলের পানিতে প্লাবিত করেছে।

প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মঙ্গলবার সকাল থেকে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা হতে পারে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে পানি বেড়ে যাচ্ছে আর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

সুরমার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ০৬:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩