ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) পৃথক অভিযানে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ির টায়ার, শুটকি, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৩৪ হাজার ২৩০ টাকা।

এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪