ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রায় বিদেশি জাহাজ

আইএনবি ডেস্ক: ইন্দোনেশিয়া থেকে এমভি জাডোর নামের একটি মাদার ভেসেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে।

গতকাল বুধবার রাতে জাহাজটি পটুয়াখালীর পায়রা বন্দরের আউটারে এসে পৌঁছায়। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের জেটিতে গিয়ে পৌঁছাবে জাহাজটি। এরপর এটি থেকে কয়লা খালাস করে নেওয়া হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভারে।

বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯ দশমিক ৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও দুটি জাহাজ পায়রা বন্দরে আসে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রায় বিদেশি জাহাজ

আপডেট সময় ১১:২৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩