/* */
Dhaka , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় দেশীয় ২০ অস্ত্র উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের সালথায় দেশীয় ২০টি ঢাল উদ্ধার করেছে পুলিশ। এসব ঢাল গ্রাম-গঞ্জে সংঘর্ষ ও সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

শুক্রবার (২১ জুন) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামে নবনির্মিত একটি ভবনের ভেতর থেকে এসব ঢাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষে ব্যবহার করার জন্য বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে এসব দেশীয় অস্ত্র ঢাল তৈরি করা হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লেনশিটের নতুন ঢাল ও কাঠের হাতুল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এসব ঢাল তৈরির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালথায় দেশীয় ২০ অস্ত্র উদ্ধার

আপডেটের সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪