Dhaka , Tuesday, 25 August 2026

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৩

Update Time : 10:56:59 am, Saturday, 6 December 2025

আইএনবি ডেস্ক: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯০ জন এবং অন্যান্য ঘটনায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানান।

এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৩৪৩ জন।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন একটি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল দুটি, বার্মিজ চাকু দুটি, খুর একটি, হাসুয়া ৪টি, রামদা দুটি, চাপাতি দুটি, চাকু একটি, ককটেল দুটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, বিদেশি রিভলবার একটি, গুলির খোসা দুটি উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট